কলম্বিয়ার জঙ্গলে কোকেইনবিরোধী অভিযান, শতাধিক ল্যাব ধ্বংস

কলম্বিয়ার জঙ্গলে কোকেইনবিরোধী অভিযানকলম্বিয়ার ১০৪টি কোকেইন উৎপাদনকারী ল্যাব ধ্বংস করতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জঙ্গলের ভেতরে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, কোকা চারা চাষকারী দরিদ্র কৃষকদের বদলে কোকেইন উৎপাদনকারী ও পাচারকারীদেরই ধরার জন্য নতুন কৌশলের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফার্ক বিদ্রোহীরা যেখানে কার্যক্রম পরিচালনা করে থাকে সেখানেই এ অভিযান চালানো হয়েছে। তবে ফার্ক নেতারা মাদক বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছেন।
কলম্বিয়ার পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘ল্যাবগুলোতে বছরে প্রায় ১শ টন কোকেইন উৎপাদিত হতো।’

কলম্বিয়ার ব্যবসায়ীরা কোকা চাষকারীদের ট্যাক্স দিয়ে এবং মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কোকেইন উৎপাদন ও পাচার করে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে কলম্বিয়ার জঙ্গলে কোকেইনবিরোধী অভিযানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।  দেখে নেওয়া যাক সেগুলো-

কলম্বিয়ার জঙ্গলে কোকেইনবিরোধী অভিযান-২

 

কলম্বিয়ার জঙ্গলে কোকেইনবিরোধী অভিযান-৪

 

 

কলম্বিয়ার জঙ্গলে কোকেইনবিরোধী অভিযান-৫

 

 

কলম্বিয়ার জঙ্গলে কোকেইনবিরোধী অভিযান-৬

 

 

কলম্বিয়ার জঙ্গলে কোকেইনবিরোধী অভিযান-৩

 

 

/এফইউ/