অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানবর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠলো অলিম্পিকের। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় ব্রাজিলের রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
জানা যায়, ২০৬ টি দেশের সাড়ে ১০ হাজার ক্রীড়াবিদ মোট ২৮টি ইভেন্টে অংশ নিচ্ছেন। গোটা বিশ্বের শত কোটি মানুষ টেলিভিশনে এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করেছেন।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানউদ্বোধনী অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয় ব্রাজিলের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান২০১৬ অলিম্পিক শুরু হওয়ার মাত্র দু’দিন আগে গেমস মশাল রিওতে পৌঁছার পর দেখা যায় ব্যাপক বিশৃঙ্খলা। শত শত মানুষ বিক্ষোভ দেখিয়েছে অলিম্পিকের বিরুদ্ধে। অর্থনৈতিক মন্দা ও বেকারত্বে ব্রাজিলের দুর্দশা চরমে। এর সঙ্গে যোগ হয়েছে জিকা ভাইরাসের আতঙ্ক। তাই বিপুল অর্থ খরচ করে অলিম্পিকের বিলাসিতায় গা ভাসানোর বিরুদ্ধে তারা। তবে সব বাসিন্দাই যে অলিম্পিক-বিরোধী, বিষয়টি এমন নয়। বিরোধীতা যেমন অনেকে করেছে, অলিম্পিককে স্বাগতও জানিয়েছে অনেকে।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক গ্যালারিতবে সব বাধা কাটিয়ে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক পর্দা উঠলো। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী অলিম্পিক শপথের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি দেশের পতাকা উত্তোলন, এক হাজারেরও বেশি অ্যাথলেটের মার্চপাস্ট রয়েছে। উদ্বোধনী মঞ্চ আলোকিত করেন ব্রাজিলের সুন্দরী সুপার মডেলরা।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানউদ্বোধনী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন অভিনেত্রী জুডি ডেনচ এবং ফার্নান্দা মন্টেনেগ্রো। গান গান কায়েতানো ভেলোসো, গিলবার্তো গিল, এলজা সোরেস এবং আরও অনেকে। এর বাইরে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্য তো ছিল দর্শকদের উপরি পাওনা।
/এসএনএইচ/