মেক্সিকোতে ছয় অপহৃতের একজন ‘মাদক সম্রাট’ গুজমানের ছেলে!

মাদকসম্রাট গুজমানমেক্সিকোর পুয়ের্তো ভাল্লারতা শহরের রেস্টুরেন্ট থেকে সোমবার (১৫ আগস্ট) অপহৃত হওয়া ‘অপরাধী চক্রের’ মধ্যে সেদেশের মাদক সম্রাট ‘এল চ্যাপো’ গুজমানের ছেলে জেসুস গুজমানও রয়েছেন। মেক্সিকোর জালিসকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। মাদক সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের পুলিশের ওয়ান্টেড তালিকায় জেসুস গুজমানের নাম রয়েছে।
সোমবার মেক্সিকোর ওই রেস্টুরেন্ট থেকে সশস্ত্র সন্ত্রাসীরা অন্তত ১৬ জন পর্যটককে অপহরণ করেছে বলে শুরুতে জানানো হলেও পরে অপহৃতের সংখ্যা ছয় বলে উল্লেখ করা হয়।  মেক্সিকোর জালিসকো রাজ্যের কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানায়, যারা অপহৃত হয়েছেন,তারা কোনও এক ‘অপরাধী দলে’র সদস্য বরে তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। প্রতিদ্বন্দ্বী অপরাধী আরেকটি গোষ্ঠীর সদস্যরা এ অপহরণ চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়।
এরপর জালিসকো রাজ্যের অ্যাটর্নি জেনারেল এদুয়ার্দো আলমাগুয়ের জানিয়েছেন, ছয় অপহৃতের মধ্যে তারা চারজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন। ঘটনাস্থল থেকে পাওয়া ফরেনসিক আলামত বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে অপহৃতদের একজন জেসুস গুজমান। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে অপহৃতদের মধ্যে এল চ্যাপো গুজমানের আরেক ছেলে ইভানও থাকতে পারে বলে গুঞ্জন চলছে।

যে রেস্টুরেন্ট থেকে তাদের অপহরণ করা হয়
উল্লেখ্য, ১৯৫০ এর দশক থেকে পুয়েরতো ভাল্লারতা মার্কিন পর্যটকদের কাছে ছুটি কাটানোর জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে। কেননা,এলিজাবেথ টেলর ও রিচারড বারটনের মতো তারকারা এই রিসোর্টে ছুটি কাটাতে আসতেন। তবে সাম্প্রতিক সময়ে এই রিসোর্টটি মাদক ব্যবসার জন্য ব্যবহৃত হওয়ায় এখানে সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।

এল চ্যাপো গুজম্যানকে ১৯৯৩ সালে প্রথমবার গ্রেফতার করা হয়, ২০০১ সালে তিনি ময়লা কাপড়ের ঝুড়িতে করে জেল থেকে পালিয়ে যান। গত বছর জুলাই মাসে দ্বিতীয়বারের মত মেক্সিকোর কারাগার থেকে পালিয়ে যান জ্যাকুলিন গুজম্যান ওরফে এল চ্যাপো। এরপর ১৩ বছর পলাতক থেকে ২০১৪ সালে আবারও গ্রেফতার হন গুজম্যান। দ্বিতীয়বার ২০১৫ সালের জুলাই মাসে বাথরুমের পানি বের হওয়ার পথ দিয়ে পালিয়ে যান তিনি।  বেশ কয়েকবার জেল থেকে পালানোর পর বর্তমানে মাদক সংশ্লিষ্ট মামলায় কারাগারে আছেন তিনি। সূত্র: বিবিসি

/এফইউ/