বুধবার রাজধানী মস্কোর কাছাকাছি বালাশিকা এলাকায় একটি ট্রাফিক পোস্টের কাছে এ হামলা চালানো হয়।
হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন মারাত্মক আহত হলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
এ বিষয়ে তদন্ত কমিটি জানাচ্ছে, হামলাকারীদের একজন হামলার সময় ও অন্যজন সশস্ত্র প্রতিরোধে নিহত হন।
আইএসের বার্তা সংস্থা বৃহস্পতিবার শেষ রাতে একটি ভিডিও প্রকাশ করে যাতে দেখা যায়, হামলাকারীরা আইএস নেতা বাগদাদির কাছে নিজেদের আনুগত্য প্রকাশ করছেন।
আইএস জানায়, তাদের একজনের নাম উথমান মারডালভ ও আরেকজনের নাম সালিম ইসরাইলভ। সংগঠনটি তাদের ‘ইসলামিক স্টেটের সেনা’ বলে অভিহিত করেছে।
দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, ওই দুইজন রাশিয়ান ও আরবি মিশ্রিত ভাষায় আইএস নেতার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করছেন। ‘আল্লাহু আকবর’ বলে তাদের বক্তব্য শেষ করেন।
ভিডিওটিতে রাশিয়ায় আরও হামলার হুমকি দেওয়া হয়েছে।
এর আগে জুলাই মাসে বালাশিকায় জঙ্গি প্রচারণা চালানোর সময় রাশিয়ার নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজনকে আটক করে। হামলাকারীদের চেচেন মিলিশিয়া বলে দাবি করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী।
/এবি/
আরও পড়ুন
আলেপ্পোতে হামলা স্থগিতের ঘোষণায় রাশিয়াকে স্বাগত জাতিসংঘের
ছেলে শহীদ হওয়ায় আমরা খুশি: বুরহান ওয়ানির মা-বাবা