জিনানে একটি ট্রাভেল কোম্পানির প্রায় ২০০ কর্মকর্তার প্রত্যেককে ৫০ ইয়ান অর্থাৎ প্রায় সাড়ে ৭ ডলার করে জরিমানা দিতে হয়েছে।
বেইজিং ইয়ুথ ডেইলি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর একটি মাইক্রোব্লগিং অ্যাকাউন্টে লাইক বা কমেন্ট করার কথা বলা হয়েছিল কর্মকর্তাদের। ওই ব্লগে তিনি বিভিন্ন কোম্পানির খবরাখবর এবং বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক বক্তব্য শেয়ার করেন। কিন্তু মন্তব্য করতে বলার পরও যারা সেখানে কোনও ধরনের অংশগ্রহণ করেননি তাদের দেওয়া হয়েছে এই জরিমানার শাস্তি। সূত্র: বিবিসি বাংলা।
/এমপি/