চীনে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১০

চীনে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন। স্থানীয় সময় রবিবার সকাল ১০টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নানিংয়ের গুয়াংজু-কুনমিং জি৮০ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

দুর্ঘটনার সময় বাসটিতে ৪৭ জন আরোহী ছিলেন। প্রাথমিকভাবে দুর্ঘটনার ‍কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা।

/এমপি/