২০০৫ সালের ২৮ জুলাই শ্রমজীবী এক্সপ্রেসে ওই বোমা বিস্ফোরণের ঘটনায় ১২ যাত্রী নিহত এবং ৬০ জন আহত হয়েছিল। জোনপুরের হারপালগঞ্জ স্টেশনের কাছে হরিহরপুর রেলওয়ে ক্রসিংয়ে ট্রেনটিতে বোমা হামলা চালানো হয়।
সম্প্রতি ওই ঘটনার হোতা হিসেবে বাংলাদেশি মোহাম্মদ আলমগীরকে মৃত্যুদণ্ড দেন ভারদের অতিরিক্ত দায়রা জজ আদালত। মঙ্গলবার আরেক বাংলাদেশি ওবায়েদ-উর রহমানকে ভারতীয় পেনাল কোডের আওতায় হত্যা, হত্যাচেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত। বিচারপতি বুধিরাম যাদব এ রায় ঘোষণা করেন। বুধবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
/এফইউ/