ফ্রান্সে জন্মদিনের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪

অগ্নিকাণ্ডফ্রান্সের উত্তরাঞ্চলে জন্মদিনের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্যারিসের একটি হাসপাতালে মারা যান ওই ঘটনায় দগ্ধ এক তরুণী। এ নিয়ে ওই জন্মদিনের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ালো।

ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জন্মদিনের কেকে বসানো মোমবাতির আগুন থেকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওই পরিবারের পারিবারিক আইনজীবী ওই দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।

৬ আগস্ট ২০১৬ তারিখে রুয়েনের আউ কুবা লিবার বারে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৩ জনের প্রাণহানি ঘটে। এদের অধিকাংশের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ছিল। এ সময় আরও ছয়জন দগ্ধ হন।

/এমপি/