থাইল্যান্ডে স্কুলের পাশে বিস্ফোরণে বাবা-মেয়ে নিহত

nonameথাইল্যান্ডের মালয়েশিয়া সীমান্তবর্তী একটি স্কুলের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মায়েঙ্গ ওয়াবা নামের এক ব্যক্তি ও তার চার বছরের শিশুকন্যা নিহত হয়েছেন। বিস্ফোরণে সেনা ও পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে আটজন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফক্স নিউজ।
মঙ্গলবার সকালে নারাথিওয়াত প্রদেশের একটি স্কুলের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নোপাদন কিংথং বলেন, বিস্ফোরণে মায়েঙ্গ ওয়াবা ও তার কন্যা নিহত হয়েছেন।
তিনি জানান, মায়েঙ্গ ওয়াবা তার কন্যাকে কিন্ডারগার্টেনে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এখনও পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
থাইল্যান্ডে সম্প্রতি হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গতমাসে দেশটির পর্যটন শহর হুয়া হিন এবং ফুকেটে সিরিজ বোমা হামলায় অন্তত চারজন নিহত হন। দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর পাত্তানিতেও বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে।
/এমপি/