গুজরাট উপকূলে ৯ ব্যক্তিসহ পাকিস্তানি নৌকা আটক

coastguard-759

গুজরাট উপকূলে নয় ব্যক্তিসহ আটক হয়েছে একটি পাকিস্তানি নৌকা।রবিবার ভারতীয় কোস্ট গার্ড নৌকাটি আটক করে।

 কোস্ট গার্ড সূত্র জানায়, সকাল সোয়া দশটা নাগাদ নৌকাটিকে চিহ্নিত করা হয়।ওই নৌকার আরোহীরা সবাই পাকিস্তানি জেলে বলে জানায় কোস্ট গার্ড।    

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, নিয়ন্ত্রণ রেখায় সংঘাত এবং সার্জিক্যাল স্ট্রাইককে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীগুলো বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

তারা আরও জানান, ওই পাকিস্তানি নৌকাটির বিষয়ে বিশদ জানতে তদন্ত চলছে।  

 

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/