হলি অর্টিজানে হামলার প্রধান সন্দেহভাজন আইএস দ্বারা প্রশিক্ষিত উল্লেখ করে দ্য হিন্দুর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তারপরও কি করে আইএসের অস্তিত্ব অস্বীকার করা হয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'হতে পারে তাদের কেউ কেউ আইএস দ্বারা উদ্বুদ্ধ। তবে এখানে আইএসের কোনও সাংগঠনিক অস্তিত্ব নেই। কারও কাছে এখানে আইএসের ঘাঁটি থাকার প্রমাণ থাকলে সেই প্রমাণ দেওয়া উচিত।’
প্রধানমন্ত্রী দাবি করেন, হামলাকারীরা যে স্থানীয় সে ব্যাপারে তারা নিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানে সার্ক সম্মেলন বর্জনের কারণ ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন। তিনি বলেন, ৭১’এর মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানের চলমান সমালোচনা ওই সম্মেলন থেকে বাংলাদেশের সরে আসার অন্যতম একটি কারণ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরে আসার প্রধান কারণ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানের ভিত্তিহীন সমালোচনা। ওই বিচারে জামায়াতে ইসলামীর প্রায় এক ডজন নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আমার ওপর ব্যাপক চাপ রয়েছে। কিন্তু আমি বলেছি, সম্পর্ক থাকবে। আমরা পারস্পরিক বিরোধ মীমাংসা করে নেবো।’
তিনি আরও বলেন, ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সার্ক সম্মেলন থেকে ভারত সরে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য কারণটা পুরোই আলাদা।’
/বিএ/
আপ-/এফইউ/