নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের হামলায় ভারতীয় জওয়ান নিহত

nonameভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখার কাছে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবারের এ সংঘর্ষে এক ভারতীয় জওয়ান নিহত হয়েছে। নিহত জওয়ানের নাম সুধীশ কুমার (২৪)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাদের ওপর এ আক্রমণ চালিয়েছে পাকিস্তান।

ভারতের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা বলেছেন, 'সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা সংলগ্ন নওশেরা সেক্টরে সেনা ছাউনি লক্ষ্য করে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় পাকিস্তান। এ ঘটনায় এক জওয়ানের মৃত্যু হয়েছে।'

তিনি জানান, 'পাকিস্তানের হামলার জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। বেশ কিছুক্ষণ ধরে ওই এলাকায় গোলাগুলি অব্যাহত থাকে।’ সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/