যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসীর ভাগ্য সংকটাপন্ন: ওবামা

বারাক ওবামাআসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসীর ভাগ্য সংকটাপন্ন অবস্থায় রয়েছে। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বহু কষ্টে অর্জিত নাগরিক অধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ভাগ্য এখন আপনাদের হাতে। বিশ্বের দোদুল্যমান ভাগ্য এখন আপনাদের দ্বারা নিশ্চিত হবে। দক্ষিণ ক্যারোলিনার অধিবাসীরা, আশা করছি আপনারা এটিকে সঠিক পথেই নিয়ে যাবেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এবার নির্বাচনে দাঁড়াইনি। কিন্তু আমি এটা বলতে পারি যে, সততা, ভদ্রতা, ন্যায়বিচার, অগ্রগতি, গণতন্ত্র এ সবকিছুই নিশ্চিত হবে ব্যালটের মাধ্যমে।

এদিকে ওবামার হিলারির পক্ষে প্রচারণা চালানোর তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওবামাকে উদ্দেশ্য করে তিনি বলেন, হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করে দেশ পরিচালনায় মনোযোগ দিন। সত্যি কথা হচ্ছে, আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের জনগণ ফের কোনও ওবামাকে চায় না।

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্নিনটনকে গত বেশ কয়েকদিন ধরে 'বিপর্যস্ত' দেখাচ্ছে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

/এমপি/