অপর এক টুইটে তিনি জানিয়েছেন, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে তার কথা হয়েছে। প্রয়াত বিপ্লবীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। অন্য একটি টুইটে চ্যাভেজ ও ফিদেলকে মানুষের মুক্তি-পথের প্রদর্শক আখ্যা দিয়েছেন মাদুরো। শনিবার ৯০ বছর বয়সী ফিদেলের জীবনাবসানের খবর জানায় কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
/বিএ/