আলোচনার জন্ম দেওয়া তাইওয়ানের সিনচু এলাকার ওই স্কুলটির নাম কুয়াং ফু উচ্চ বিদ্যালয়। আর স্কুলের পদত্যাগকারী অধ্যক্ষের নাম চেং সিয়াও-মিং।
পদত্যাগী অধ্যক্ষ চেং সিয়াও-মিং বলেন, ‘শিক্ষক হিসেবে আমাদের উচিত শিক্ষার্থীদের সঠিক মূল্যবোধ শিক্ষা দেওয়া। আমরা ভুল থেকে শিখব। শিক্ষার্থীদেরও একই কথা বলেছি।’
নাৎসি বাহিনীর প্রতীক ‘স্বস্তিকা’ আদলের ব্যানার হাতে শুক্রবারের র্যালিতে অংশ নেয় শিক্ষার্থীরা। হার্ডবোর্ডের তৈরি একটি ট্যাঙ্কে নাৎসি স্যালুট করতে দেখা যায় এক শিক্ষার্থীকে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্কুলের একজন শিক্ষক প্যারেডের থিম হিসেবে আরব সংস্কৃতিকে বেছে নেওয়ার প্রস্তাব করেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা এর বদলে অ্যাডলফ হিটলারকে বেছে নেয়। দুই দফার ভোটাভুটিতে সেটাই পাস হয়।
এদিকে কুয়াং ফু উচ্চ বিদ্যালয়ের এই প্যারেডের এর খবর ও ছবি প্রকাশিত হওয়ার পর এ ঘটনার নিন্দা জানিয়েছেন তাইওয়ানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। হিটলারের ইহুদি নিধনযজ্ঞের সাত দশক পর একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
এ ঘটনায় তাইওয়ানের প্রেসিডেন্ট অফিস থেকেও ক্ষমা চাওয়া করা হয়েছে।
পদত্যাগী অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের নাৎসি র্যালির পর তারা একাধিক শিক্ষামূলক কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে নাৎসিদের হত্যাযজ্ঞের ওপর চলচ্চিত্র প্রদর্শনের মতো বিষয়গুলোও থাকছে। এছাড়া স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে ইসরায়েলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক দফতরকেও আমন্ত্রণ জানানো হবে। সূত্র: বিবিসি।
/এমপি/