ভারতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বক্তব্যও তুলে ধরেন হুয়া চুনিং। তিনি বলেন, ভারত অগ্নি-৫ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করার খবর চীন দেখেছে। দেশটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে কি না; সে বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পরিষ্কার ইশতেহার রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালায় ভারত। নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাঁচ হাজার কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র দিয়ে পুরো এশিয়া ও আফ্রিকা এবং ইউরোপের কোনও কোনও অংশে হামলা চালানো যাবে বলে ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন। সীমান্তসহ নানা বিষয়ে প্রতিবেশী পাকিস্তানের ও চীনের সঙ্গে দিল্লির টানাপড়েন রয়েছে। সূত্র: প্রেস টিভি, এনডিটিভি।
/এমপি/