ঝানু কূটনীতিক বান কি-মুন কখনও নিজ দেশের কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তবে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি প্রয়াত প্রেসিডেন্ট রোহ মুন-হিয়ুনের অধীনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস দেন বান কি-মুন। তবে এমন আভাস দেওয়ার পর থেকেই নিজ দেশে তার জনপ্রিয়তা কমতে শুরু করে। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে জনমত জরিপে তার সমর্থন ২০.৩ শতাংশ থেকে কমে ১৩.১ শতাংশে দাঁড়ায়।
এক দশক ধরে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন শেষে গত জানুয়ারিতে নিজ দেশে ফেরেন বান কি-মুন।
জাতিসংঘ মহাসচিব হিসেবে গত ডিসেম্বরে সর্বশেষ সংবাদ সম্মেলনে হাজির হন বান কি-মুন। এ সময় তিনি জানান, কিছু সময় বিশ্রাম নেওয়ার পর তিনি দক্ষিণ কোরিয়ায় ফিরে যাবেন। সেখানে ফিরে কিভাবে দেশকে সবচেয়ে ভালোভাবে সহায়তা করা যায় তা ভেবে দেখবেন।
মূলত সংবাদ সম্মেলনে তার ওই বক্তব্যকেই প্রেসিডেন্ট নির্বাচনে মুনের প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল। সূত্র: বিবিসি।
/এমপি/