স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, নিহত ছয়জনের মধ্যে দলছুট তালেবান নেতা মোল্লা মোহাম্মদ রাসুলের ভাতিজা এবং জামাই রয়েছেন।
একটি গাড়িতে করে মোল্লা আখতার রাসুলসহ পাঁচ তালেবান সদস্য তাদের গোপন আস্তানার দিকে যাওয়ার পথে এ হামলা চালানো হয়। হামলায় গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়। অবশ্য মোল্লা আখতার রাসুল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সরিয়ে নিতে তার প্রতি আহ্বান জানায় তালেবান। ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর এক বিবৃতিতে ওই আহ্বান জানানো হয়।
ট্রাম্পের নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তালেবানের দেওয়া বিবৃতিতে বলা হয়, আমাদের বার্তা হচ্ছে যুক্তরাষ্ট্র এমন একটি নীতিমালার খসড়া করুক; যেখানে তারা অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ছিনিয়ে না নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আফগানিস্তান থেকে তাদের সব সেনাসদস্য সরিয়ে নেয়া উচিত। সূত্র: ডন, রয়টার্স।
/এমপি/