আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিবুল্লাহ দানিশ জানান, আত্মঘাতী হামলাকারী সুপ্রিম কোর্টের গাড়ি পার্কিং-এর জায়গায় থাকা আদালতের কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে বোমা বিস্ফোরণ ঘটায়।
ঘটনাস্থলের কাছে থাকা রয়টার্সের একজন প্রতিবেদক জানান, হামলার পর সাময়িকভাবে ঘটনাস্থল সংলগ্ন সড়কগুলো বন্ধ করে দেয় পুলিশ।
এর আগে গত মঙ্গলবার আরেক বিস্ফোরণে নিহত হন আফগানিস্তানের ফারাহ প্রদেশের আঞ্চলিক পুলিশের শীর্ষ কর্মকর্তা আবদুল খালিক। ওই হামলার দায় স্বীকার করে তালেবানরা। তবে সর্বশেষ এ হামলায় এখনও কেউ দায় স্বীকার করেনি। সূত্র: সিএনএন, ইন্ডিপেনডেন্ট।
/এমপি/