যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)। বুধবার এক বিবৃতিতে ইহুদিদের নিরাপত্তায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিপার্টমেন্টের সেক্রেটারি জন কেলি।
সেক্রেটারি জন কেলি বলেন, ‘সাম্প্রতিক সময়ের হুমকির পরিপ্রেক্ষিতে ইহুদীদের নিরাপত্তা নিশ্চিতে হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছি আমি।’
গত দুই মাসে শতাধিক ইহুদী কমিউনিটি সেন্টার ও স্কুলে হামলার হুমকি দেয়া হয়েছে। সর্বশেষ সোমবার দেয়া হুমকিতে নড়েচড়ে বসেছে সবাই। যদিও সেদিন কোনো বোমা পাওয়া যায়নি বা কেউ আহত হয়নি। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে।
নির্দিষ্ট করে কিছু না বললেও জন কেলি জানান, তারা দেশজুড়ে ইহুদী সম্প্রদায়ের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেবেন। তিনি বলেন, ‘নিজ নিজ ধর্ম পালন করা ও বিশ্বাস নিয়ে বসবাস করাটাই মার্কিন মূল্যবোধ ও জীবনযাত্রার ধরণ। হোমল্যান্ড সিকিউরিটি সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেবে।
/এমএইচ/বিএ/