২৪ যাত্রী নিয়ে নিখোঁজ দক্ষিণ কোরিয়ার জাহাজ

STELLAR_DAISY

২৪ জন যাত্রী নিয়ে দক্ষিণ আটলান্টিক সাগরে নিখোঁজ হয়ে গেছে দক্ষিণ কোরিয়ার একটি কার্গো জাহাজ। সিউলের কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান চলছে। ইতোমধ্যে একটি নৌকায় জাহাজের দুই নাবিককে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার জাহাজের এক কর্মী বার্তার মাধ্যমে জানায়, স্টেলা ডেইসি নামে ওই জাহাজটি পানিতে ডুবে যাচ্ছিলো। উরুগুয়ের নৌবাহিনী সেসময় ওখানে অবস্থান করছিল এবং তারাই উদ্ধার কাজ শুরু করে।

এক মুখপাত্র জানান, তারা জ্বালানির ঘ্রাণ পাচ্ছিলেন। ২ লাখ ৬০ হাজার টনের ওই কার্গো জাহাজটি মার্শাল দ্বীপে যাচ্ছিলো। জাহাজটিতে ১৬ জন কোরিয়ান ও আটজন ফিলিপাইনের নাগরিক ছিলেন। ব্রাজিল থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি।

সূত্র : বিবিসি

/এমএইচ/