গত রবিবার থেকে শতাধিক কম্পনের পর থেকে সোমবার এ ভূমিকম্প আঘাত হানে।
পরিবেশ মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, রাজধানী সংলগ্ন অনটিগুয়ো কাসাতলানের কাছে ভূপৃষ্ঠ থেকে চার কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে।
ন্যাশনাল সিভিল পুলিশ জানায়, রাজধানী সান সালভাদরের পশ্চিমের একটি মহাসড়কে ভূমিকম্পের কারণে একটি বড় পাথর একটি গাড়ির ওপর পড়লে একজনের মৃত্যু হয়।
রেডক্রস জানায়, একই এলাকায় পৃথক ঘটনায় ভূমিকম্পের সময় দুই ব্যক্তি আহত হলে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।
জননিরাপত্তা প্রধান জর্জ মেলেন্ডেজ বলেন, ভূমিকম্পজনিত পাথরধসের ফলে কয়েকজনকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
জাতীয় বেতারে বলা হয়, ভূমিকম্পের ফলে যানজটের সৃষ্টি হয় এবং কোন কোন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় রাজধানীর বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্সগুলো সাইরেন বাজাতে থাকে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে তারা জরুরি অবস্থায় বের হয়। সূত্র: দ্য নেশন।
/এমপি/