মেক্সিকোতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭

Mexico City building site collapse kills seven
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে সোমবার নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। মেক্সিকো সিটি’র জরুরি বিভাগ থেকে হতাহতের এ খবর নিশ্চিত করা হয়েছে।

জরুরি বিভাগরে প্রধান ফাউস্তো লুগো জানান, এ ঘটনায় আহতদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কিছু নির্মাণকর্মী এখনও ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, নির্মাণ প্রক্রিয়ার ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। আটকেপড়াদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স।

/এমপি/