কলম্বিয়ায় নাইটক্লাবে গ্রেনেড হামলায় আহত ৩৬

ambulance-generic_650x400_51425838004

কলম্বিয়ায়ার স্যান পেড্রোতে একটি নাইটক্লাবে গ্রেনেড হামলায় অন্তত ৩৬জন আহত হয়েছে বলে। সোমবার দেশটির কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা স্থানীয় এক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, শনিবারের এই হামলায় নাইটক্লাবের মালিককে লক্ষ্য করা হয়ে থাকতে পারে। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি তার বিরুদ্ধে কোনও হুমকি নেই।

এই হামলায় মাদক নিয়ে দুই পক্ষের যুদ্ধের অংশ কিনা সেটাও খতিয়ে দেখছে দেশটির পুলিশ।

সূত্র: এএফপি

/এমএইচ/