আফগান সীমান্তরক্ষীদের গুলিতে ৯ পাকিস্তানি নিহত

06পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আফগান সীমান্তরক্ষীদের গুলিতে অন্তত ৯ পাকিস্তানি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। ৫ মে শুক্রবার সকালে বেলুচিস্তানের চামান সীমান্ত এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানিয়েছে, চামান জেলায় আদমশুমারির একটি টিমের সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ফাঁকা গুলিবর্ষণ করে আফগান বাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং চার নারী রয়েছে।

আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তাদের কোয়েটায় পাঠানো হয়েছে।

পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, আফগান বাহিনী বিনা উস্কানিতে গুলিবর্ষণ করেছে। ইসলামাবাদে নিযুক্ত আফগান চার্জ অব দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তান।

/এমপি/