মেয়েকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বললেন লে পেনের বাবা

1E9A20E500000578-0-image-a-41_1494117776081
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ম্যারিন লে পেনকে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য বলে মনে করেন না তার বাবা জন ম্যারি লে পেন। তার মতে, মেয়ে লে পেন দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত নয়। তবে সবকিছুর পরও মেয়ে নির্বাচনে জয়লাভ করুক, তাই চান বাবা জন লে পেন।

ফ্রান্সের নির্বাচনি ব্যবস্থা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে যদি কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হন, তাহলে দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেন শীর্ষ দুই প্রার্থী। ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ২৩.৭৫ শতাংশ ভোট। লা পেন পেয়েছেন ২১.৫৩ শতাংশ। তারাই দ্বিতীয় ধাপে লড়াইয়ের জন্য মনোনীত হয়ে রবিবার দ্বিতীয় দফায় অংশ নিচ্ছেন। 

আর এ নির্বাচন প্রসঙ্গে ৮৮ বছর বয়সী জন লে পেন বলেন, মেয়ের চেয়ে ন্যাশনাল ফ্রন্টের এমপি ম্যারিয়ন মার্শাল আরও ভালো প্রার্থী ছিলেন। তিনি বিশ্বাস করেন, তার মেয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো যোগ্য নয়। 

তিন বছর আগে বাবাকে পার্টি থেকে বের করে দিয়েছিলেন লে পেন। এরপর থেকেই দুজনের সম্পর্ক শীতল হয়ে পড়ে। ৪০ বছর ধরে ন্যাশনাল ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন জন ম্যারি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দল থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। 

এরপর থেকে তারা দুজন কথা বলেননি। জন ম্যারি মনে করেন, তাকে দল থেকে বের করে দেওয়াটা অকৃতজ্ঞতা সুলভ আচরণ ছিল। 

সূত্র: ডেইলি মেইল

/এমএইচ/এফইউ/