দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের কার্যালয়কে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা ইয়নহাপ জানায়, পুকচাং-এর কাছের একটি এলাকা থেকে রবিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০০ কিলোমিটার দূরবর্তী এলাকায় গিয়ে পড়ে। গত সপ্তাহে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রায় ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল।
রবিবার সকালের দিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আভাস দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত থাকবে।
চলতি বছর বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ তোপের মুখে রয়েছে দেশটি। তারপরও নিজেদের পরীক্ষা থামায়নি তারা। গত মাসে তাদের দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়। ধারণা করা হয় দেশটির কাছে দুটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে।
/এফইউ/