পুলিশ এবং হাসপাতাল সূত্রে আলজাজিরা জানিয়েছে, হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন। পুলিশ ও হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা হতাহতের খবর নিশ্চিত করেছে।
ঘটনার প্রতিক্রিয়ায় এক টুইটার বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সব ধরনের জঙ্গি কার্যক্রম মোকাবেলায় আফগানিস্তানের পাশে আছে ভারত। জঙ্গিবাদের সমর্থকদের পরাজিত করতে হবে।’
এদিকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটার পোস্টে জানিয়েছেন, ভারতীয় দূতাবাসের কর্মীদের কোনো ক্ষতি হয়নি৷
এখনও কোনও জঙ্গিগোষ্ঠীর পক্ষে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে সম্প্রতি কাবুলে তালেবান এবং আইএস-এর নামে বেশকিছু হামলা সংঘটিত হয়েছে।
/বিএ/