ট্রাম্পের টুইট নিয়ে ভাবার সময় নেই সাদিক খানের!

573468dfc46188e55c8b4572



লন্ডনের হামলা প্রশ্নে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লন্ডনের মেয়র সাদিক খান। লন্ডন হামলায় সাদিক খানের এক মন্তব্য নিয়ে নিজের টু্ইটার একাউন্টে সমালোচনামূলক মন্তব্য করেন ট্রাম্প। মুখপাত্রের মাধ্যমে ওই প্রতিক্রিয়ার পাল্টা জবাব দিয়েছেন সাদিক খান। জানিয়েছেন, জরুরি কাজে আছেন তিনি। ট্রাম্পের টুইট নিয়ে ভাবার সময় নেই।
লন্ডনের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়া এবং পরবর্তীতে বোরো মার্কেট এলাকায় জঙ্গি হামলা হয়। এ ঘটনায় এখন পযন্ত ৩ সন্দেহভাজন জঙ্গিসহ ১০ জন নিহত হয়েছেন। আহত ৪৮ জনের চিকিৎসাধীন খবর জানা গেছে। এদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার প্রতিক্রিয়ায়, রবিবার এক সাক্ষাতকারে খান মন্তব্য করেন, ‘লন্ডনবাসী আজ থেকে রাস্তায় অনেক বেশি পুলিশ দেখবেন। কয়েকদিন এই অবস্থা থাকবে। আতঙ্কিত হবার কিছু নেই।’
ট্রাম্পের অভিযোগ এই কথা বলে মেয়র সন্ত্রাসী হামলাকে হালকা করে দেখেছেন। রবিবার এ সংক্রান্ত এক টুইটার পোস্টে তিনি বলেন, ‘অন্তত সাতজন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন আর লন্ডনের মেয়র বলছে
ট্রাম্পের পোস্টে তোলা অভিযোগ আমলে নেননি সাদিক খান। তার দল জানায়, ‘ট্রাম্পের টুইটের জবাব দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার। আর ট্রাম্পের এই মন্তব্যকে অপ্রাসঙ্গিক মনে হয়েছে সাদিক খানের।’ মেয়রের মুখপাত্র জানান, ‘মেয়র এখন পুলিশ, জরুরি সার্ভিস ও সরকারের মধ্যে সমন্বয়ের চেষ্টায় ব্যস্ত রয়েছেন। এছাড়া লন্ডনবাসী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তিনি।
কেবল সাদিক খান আর তার দল নয়, মার্কিন প্রেসিডেন্টের টুইটে যুক্তরাজ্যের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, ট্রাম্পের সাদিক খানের বক্তব্য বিকৃত করেছেন বলে অভিযোগ করেন তারা। /এমএইচ/বিএ/