প্রথম বিশ্বনেতা হিসেবে লন্ডন হামলায় ম্যাক্রোঁর নিন্দা

pic

প্রথম বিশ্বনেতা হিসেবে লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শনিবারের ওই হামলায় সাতজন নিহতের মধ্যে একজন ফরাসি নাগরিকও ছিলেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই ঘটনায় চারজন ফরাসি নাগরিক আহতও হয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে ফোনে কথা বলে ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্স পুরোপুরি ব্রিটেনের পাশে রয়েছে।

লন্ডনের স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়া এবং পরবর্তীতে বোরো মার্কেট এলাকায় জঙ্গি হামলা হয়। এ ঘটনায় এখন পযন্ত ৩ সন্দেহভাজন জঙ্গিসহ ১০ জন নিহত হয়েছেন। আহত ৪৮ জনের চিকিৎসাধীন খবর জানা গেছে। এদের মধ্যে ২১ জনের অবস্থা আশঙ্কাজনক।

/এমএইচ/