ফিলিপাইনে আইএসবিরোধী অভিযান মার্কিন স্পেশাল ফোর্সের

download (1)

ফিলিপাইনে আইএস বিরোধী অভিযানে অংশ নিয়েছে মার্কিন বিশেষ বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলের মারাওয়াই শহরে এই লড়াইয়ে ইতোমধ্যে ১৩ মেরিন সেনা মারা গেছেন। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ফিলিপাইনের সেনাবাহিনী জানায়, আইএস মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের কারিগরী সহায়তা প্রদান করছে।  তিন সপ্তাহ ধরে তার একসঙ্গে কাজ করলেও প্রত্যক্ষ যুদ্ধে অংশ নেয়নি। সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জো-আর হেরারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তারা যুদ্ধ করছেন না। তারা শুধুমাত্র কারিগরী সহায়তা দিচ্ছেন।’

দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে। ফিলিপাইন সরকারের অনুরোধে এই কাজটি করা হয়েছে জানালেও বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার শহরটির উপরে একটি মার্কিন গোয়েন্দা বিমান উড়ে যেতে দেখা গেছে।

২৩ মে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এলাকার মারাউই নগর দখল করে আইএস জঙ্গিরা। জঙ্গিরা দখল ধরে রাখতে বোমারোধক সুড়ঙ্গ, ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও মানব ঢাল ব্যবহার করছে। ফিলিপাইনের সেনারা শহরটি আইএসের দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে।  সর্বশেষ ১৩ মেরিন সেনা নিহত হওয়ার ফলে এ পর্যন্ত অভিযানে ৫৮ সরকারি সেনা নিহত হয়েছেন।

সরকার জানিয়েছে,  অভিযানে বিভিন্ন সংঘর্ষে অন্তত ১৩৮ জঙ্গি ও ২০ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। মারাউেই আইএসের সঙ্গে লড়াইয়ে ফিলিপাইনের সরকারি বাহিনীর সঙ্গে অন্তত ৪০জন বিদেশি সেনা অংশ নেয়। তাদের বেশিরভাগিই ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে।

তবে এক বছর আগে দায়িত্ব নেওয়ার ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে বারবারই যুক্তরাষ্ট্রের বিপক্ষে কথা বলছেন এবং মার্কিন সেনাদের বরাবরেই দেশ থেকে বের করে দেওয়ার পক্ষে তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২৩ মে’র ঘটনায় দক্ষিণ পূর্ব এশিযার দেশগুলোতে আতঙ্ক বিরাজ করছে। ফিলিপাইনের এই ঘটনায় পর পুরো অঞ্চলেই আইএস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে অনেকে।

 /এমএইচ/