ছবিতে লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড

_96480856_de27-1

পশ্চিম লন্ডনেরে বহুতল ভবনে ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট ও প্রায় ২০০ দমকলকর্মী।  পশ্চিম লন্ডনের লাটিমার রোডে গ্রেনফেল টাওয়ার নামের বহুতল ভবনে স্থানীয় সময় ১টা ১৬ মিনিটে আগুনের খবর জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এখনও ভেতরে অনেকে আটকা পড়ে আছেন।

তারা বলেন,  এখনও অনেক মানুষ আটকা পড়ে আছে। ছাদের ওপর থেকে আলো নাড়ানো দেখেছেন তারা। ধারণা করা হচ্ছে ভবনের লোকজন ছাদের ওপর থেকে টর্চের আলো দিয়ে সাহায্য চাইছে। আর্তনাদও তারা শুনতে পেয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী ছাদে আগুন পৌঁছাতে আর বেশি দেরী নেই।

170613235215-08-london-fire-super-169

 

মেট্রোপলিটন পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি। তবে বড় ধরনের হতাহতের আশঙ্কা রয়েছে। বিবিসির সাংবাদিক অ্যান্ডি মুর জানান, পুরো ভবনটি আগুনে জ্বলছে এবং ভবনটি ধসে পড়ারও আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, ‘ভবন থেকে ধ্বংসাবশেষ পড়তে দেখছি। আমরা বড় বিস্ফোরণের শব্দও শুনেছি। কাঁচ ভাঙার শব্দও পেয়েছি।’

170614000821-10-london-fire-super-169

অন্তত ২৪ তলার এ ভবনটিতে অন্তত ১২০টি ফ্লাট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভবনটি ২৪ তলা নাকি ২৭ তলা সে নিয়েও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।  ভবনের বাসিন্দাদের নিয়ে স্বজনেরা চিন্তিত, অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তারা বেঁচে আছে কিনা সে বিষয়ে জানতে চাইছেন অনেকে।

170614002630-11-london-fire-super-169

লন্ডন ফায়ার ব্রিগেডের অ্যাসিস্টেন্ট কমিশনার ডেন ডেলি বলছেন "পরিস্থিতি ভয়াবহ। এমন জটিল পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন দমকলকর্মীরা। অনেক বড় অগ্নিকাণ্ডের ঘটনা এটি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট ও প্রায় ২০০ দমকলকর্মী

afp-20170614-uk-london-grenfell-tower-fire

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের জরুরি বিভাগের কর্মকর্তাদেরও ভবনটিতে পাঠানো হয়েছে। ভবনে আটকে থাকা লোকজন চিৎকার করে বলছিলেন তাদের বাইরে বের হবার উপায় নেই। কারণ করিডোরের ভেতরটা পুরোটা ধোঁয়ায় ভরে গিয়েছিল সে সময়েই।

/এমএইচ