রাক্কায় মার্কিন জোটের হামলায় 'বিপুল সংখ্যক প্রাণহানি'

সিরীয় শিবিরে শরণার্থী শিশুর কান্নাসিরিয়ার রাক্কা শহরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট যোদ্ধাদের ওপর মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় "বিপুল সংখ্যায় প্রাণহানি" ঘটেছে। জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্তকারীরা এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

 রাক্কা শহরে ৩০০০ থেকে ৪০০০ আইএস জঙ্গি ঘাঁটি গেড়ে আছে বলে জানা গেছে। বিবিসির খবরে বলা হয়েছ, কুর্দি এবং আরব যোদ্ধারা আইএস-এর ঘাঁটিগুলোর ওপর গত সপ্তাহে এই অভিযান শুরু করেছে। কোয়ালিশনের জঙ্গি বিমানগুলো আইএস-বিরোধী বাহিনীর সমর্থনে গোলাবর্ষণ করছে। এরপর সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ নামে পরিচিত এই বাহিনী রাক্কার পূর্ব, পশ্চিম এবং উত্তরদিকের জায়গাগুলো দখল করেছে। এই লড়াইয়ে প্রায় দেড় লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন।

ঐ শহরে মোট কতজন বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে সে সম্পর্কে পরিষ্কার কোন পরিসংখ্যান নেই। তবে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি সম্প্রতি বলেছে এই সংখ্যা প্রায় ২ লাখ হতে পারে।

/বিএ/