চীনে অতিবৃষ্টি ও বন্যায় নিহত অর্ধশতাধিক

চীনে অতিবৃষ্টি ও বন্যার কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জন। আর এই বন্যায় দেশটির আর্থিক ক্ষতি হয়েছে ৩৭২ কোটি মার্কিন ডলার। বুধবার এসব তথ্য জানান দেশটির কর্মকর্তারা।  
053c1a6c04f1f509e585cc84299c5174-5959f37e34ddf

 

এই বন্যায় অন্তত ২৭ হাজার বাড়ি ধসে পড়েছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩৭ হাজার বাড়ি। চীনের সিভিল অ্যাফায়ার্স মন্ত্রণালয় জানায়, ২৯ জুন শুরু হওয়া বন্যায় ঝিঝ্যাং, আনহুই, জিয়ানশি, হুবেই, হুনান, গুয়াংডং, জংগিং, শিচুয়ান, গুইজু, ইউনান ও গুয়াংশি ক্ষতিগ্রস্ত হয়।

বার্তা সংস্থা শিনহুয়া জানায়, ২০ টি প্রদেশে ত্রাণ সরবরাহের জন্য সরক ২৭ কোটি ডলার অর্থ সহায়তা বরাদ্দা করে। হুনানে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে ৩ হাজার সশস্ত্র পুলিশ।

বন্যায় ঘর ছেড়েছেন ৩ লাখেরও বেশি বাসিন্দা। চীনের আবহাওয়ার অফিস জানায়, আগামী কয়েকদিন এই বৃষ্টি থাকবে। ১৯৯৮ সালের বন্যায় পানির উচ্চতা ৩৯.১৮ মিটারের রেকর্ড ভেঙে এবারের পানির উচ্চতা বেড়েছে ৩৯.৫১ মিটার।

সূত্র: এনডিটিভি

/এমএইচ