প্রধানমন্ত্রী ভবন ছাড়লেন নওয়াজ

পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে গেলেন পাকিস্তানের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সে দেশের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাঞ্জাব প্রদেশের রাওলপিন্ডি জেলার মুরির পথে পা বাড়িয়েছেন তারা।
প্রধানমন্ত্রীর ভবন থেকে বিদায় নিচ্ছেন নওয়াজ

পাকিস্তানের সর্বোচ্চ আদালত শুক্রবার এক আদেশে বলেছে, পাকিস্তানের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা আবশ্যক। অসৎ প্রক্রিয়ায় সম্পদের তথ্য গোপন করার কারণে তিনি এখন পার্লামেন্ট সদস্য থাকার ‘যোগ্য’ নন। সুপ্রিম কোর্টের আদেশের কিছুক্ষণ পরেই পদত্যাগের ঘোষণা দেন নওয়াজ। এবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবন ছেড়ে গেলেন তিনি।

ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী ভবন ছাড়ার সময় স্ত্রী কুলসুম নওয়াজ, মেয়ে মরিয়ম নওয়াজ এবং জামাতা ক্যাপ্টেন সাবদার নওয়াজের সঙ্গে ছিলেন। ছেড়ে যাবার আগে প্রধানমন্ত্রী ভবনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

/বিএ/