স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২০ মিনিটে এ হামলা চালানো হয়। পুলিশের ধারণা, হামলাকারী মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিল।
হামলার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এ ব্যাপারে অনুসন্ধান চালাতে এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি জানিয়েছে, তারা হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে। হামলা চালানোর সময়ে তার মানসিক অবস্থা কেমন ছিল; সে সম্পর্কে পর্যালোচনা করা হচ্ছে।
তদন্ত কমিটির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, এটা সম্ভাব্য সন্ত্রাসী হামলা কিনা- সে ব্যাপারে তিনি কোনও মন্তব্য করবেন না। তার ভাষায়, এটি একটি ‘হত্যাচেষ্টা’।
হামলার পর কর্তৃপক্ষ প্রথমে আটজন আহত হওয়ার কথা বললেও পরে জানানো হয়, আহতের প্রকৃত সংখ্যা সাত। সূত্র: বিবিসি।
/এমপি/