চলতি মাসের গোড়ার দিকে একটি নাইটক্লাবে একজন নারীকে মন্ত্রীর মারধরের ফুটেজ ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। বিশেষ করে নাগরিক সমাজ এবং বিরোধী দলগুলো এ ঘটনায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়।
শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এর আগে ওই ঘটনায় চলতি সপ্তাহে আদালতে হাজির হলে তাকে ৩৮০ ডলার জরিমানা করে জামিন দেন বিচারক।
পদত্যাগী মন্ত্রী মাদুজি মানানা বলেন, আমি নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ মুহূর্তে আইনি প্রক্রিয়ার ওপরই বেশি জোর দিতে চাই। সূত্র: রয়টার্স।
/এমপি/