ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১০

india 02ভারতের উত্তর প্রদেশে শনিবার একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। তবে অসমর্থিত সূত্রে ২০ জন নিহতের খবর  পাওয়া গেছে। এর আগে প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে অন্তত ২০ জন আহতের কথা বলা হয়েছিল।

দুর্ঘটনাস্থল উত্তর প্রদেশের মুজাফফরনগর এলাকার অতিরিক্ত পুলিশ সুপার অজয় কুমার সাহদেব। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, ট্রেনটি থেকে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

টেলিভিশনের ফুটেজে লাইনচ্যুত বগিগুলো একটির ওপর আরেকটি পড়ে থাকতে দেখা গেছে। সেখানে বিপুল সংখ্যক মানুষ ভিড় করছেন।

রেলওয়ের মুখপাত্র অনিল স্যাক্সেনা জানিয়েছেন, অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার অভিযানে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা তিনি নিশ্চিত করতে পারছেন না। সূত্র: রয়টার্স।

/এমপি/