বিচারপতি আসিফ সাঈদ খোজার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ শুক্রবার এই রায় দেয়।
চলতি বছরের ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তান সুপ্রিম কোর্ট। ওই রায়ের ফলে তিনি পদত্যাগ করেন।
সর্বোচ্চ আদালত বলছে, পার্লামেন্ট এবং আদালতের প্রতি সৎ ছিলেন না প্রধানমন্ত্রী, তিনি দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হয়েছেন। তবে রায়ের পর প্রতিক্রিয়ায় টুইটারে দেওয়া এক পোস্টে নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ লিখেছেন, আরেকজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো হলো। কিন্তু আমরা মনে করি তিনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন যতদ্রুত সম্ভব। ২০১৮ সালের নির্বাচনে নওয়াজ শরিফের জয়ের পথ নির্ধারিত হলো। তাকে আর ঠেকানো যাবে না ইনশাল্লাহ। যদি পারো তাহলে ঠেকাও।