মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুর সমাধানে দেশটির সরকার গঠিত আনান কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছেন কফি আনান। তার নেতৃত্বাধীন কমিশন মিয়ানমার সরকারের কাছে রোহিঙ্গা ইস্যু সমাধানের প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। শুক্রবার রাতে নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি সদস্য দেশগুলোর কাছে এমন একটি প্রস্তাব আনার আহ্বান জানান, যা মিয়ানমারের ‘সরকারকে সত্যিকার অর্থেই মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টির পদক্ষেপ নিতে বাধ্য করে’।
নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কফি আনান। সে সময় তিনি রোহিঙ্গাদের প্রশ্নে তিনি বলেন, শরণার্থী শিবিরে পাঠানো উচিত নয়। তাদের পুনর্গঠনে সাহায্য করতে হবে।
যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে শুক্রবার নিরাপত্তা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিষদের সদস্য দেশগুলো ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।