বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় রাজধানী জাকার্তার পশ্চিমে ট্যাংগারেং এলাকার একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। মাত্র দেড় মাস আগে ওই কারখানাটির কার্যক্রম শুরু করেছিল। পুলিশের মুখপাত্র আরগো ইউয়োনো জানিয়েছেন, সেখানে মোট ১০৩ কর্মী কাজ করার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে ভবনটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীর জানিয়েছেন, নিহতদের দেহ পুরোপুরি পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।