আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি টেলিভিশন স্টেশনে হামলা চালিয়েছে কয়েকজন বন্দুকধারী। কয়েকজনকে হত্যা করে ভেতরেই অবস্থান করছে তারা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই ভবনে শতাধিক কর্মী আটকা পড়ে আছেন। পালিয়ে আসতে সক্ষম হওয়া চ্যানেলটির একজন প্রতিবেদক বিবিসিকে জানায় যে বন্দুকধারীরা ভেতরেই অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শমশদ টিভি নামের ওই চ্যানেলের কার্যালয়ে প্রথমে গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর তারা গুলি চালাতে শুরু করে।
এখনও কোনও সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।