ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় দাহলিয়া’র তাণ্ডবে অন্তত ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির ন্যাশনাল বোর্ড ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা জানানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে পাঁচজন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই হাজার ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ২৭ নভেম্বর থেকে সাতদিনের জরুরি ত্রাণ সহায়তা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক হাজার ১৭৪ জন সেনা ও পুলিশ সদস্য এতে অংশ নিয়েছেন।
ন্যাশনাল বোর্ড ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর বিবৃতিতে জানানো হয়েছে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দেশটির জাভা এলাকায় সেমপাকা নামের আরেকটি ঝড়ের তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত হন।
সূত্র: আনাদোলু এজেন্সি, বিজনেস স্ট্যান্ডার্ড।