জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করায় নিরাপত্তা পরিষদে তীব্র নিন্দা

জাতিসংঘ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশ সময় শুক্রবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ট্রাম্পোর এ ঘোষণার তীব্র নিন্দা জানানো হয়। বৈঠকে বলা হয়, এ সিদ্ধান্তে অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডে মারাত্মক সংঘর্ষ ছড়িয়ে পরতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদফতরে নিরাপত্তা পরিষদের সদস্যভুক্ত আট দেশকে জরুরি বৈঠকে ডাকা হয়। কারণ ট্রাম্পের এ ঘাষণায় ইতোমধ্যে প্যালেস্টাইনের অধিবাসীরা পূর্ব উপত্যকা, জেরুজালেম এবং গাজা উপকূলে বিক্ষোভ শুরু করেছে।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় অনেক দেশ উতোমধ্যে ‍যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা প্রকাশ করেছে এবং নিন্দাও জানিয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের হুঁশিয়ারি উপেক্ষা করে গত বুধবার আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানানন্তরের প্রক্রিয়াও শুরু হবে কিছুদিনের মধ্যে।

প্যালেস্টাইনের অধিবাসীরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী করতে চায়। যা এতোদিন ইসরাইলের দখলে আছে এবং যে অংশ ভাগ করা যাবে না।

আন্তর্জাতিক সম্প্রদায় পুরো জেরুজালেমের ওপর ইসলাইলের দাবিকে কখনই স্বীকৃতি দেয়নি।

বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার বিশেষ আহ্বায়ক নিকোলে মেলাদেনোভ বলেন, ‘সম্ভবত জেরুজালেম সবচেয়ে আবেগপ্রবণ এবং কঠিন বিষয়।'

আরও পড়ুন:
ট্রাম্পের সিদ্ধান্তে সমর্থন নেই ইসরায়েলে কাজ করা বেশিরভাগ মার্কিন দূতের