অস্ট্রেলিয়ায় পথচারীদের গাড়িচাপা দেওয়ার ঘটনায় চালক গ্রেফতার

অস্ট্রেলিয়ার মেলবোর্নে গাড়ির ধাক্কায় ১৪ জন আহত হওয়ার ঘটনায় গাড়িটির চালকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহত ১৪ জনের মধ্যে একটি শিশুও রয়েছে। মাথায় আঘাত লাগার কারণে তার অবস্থা গুরুতর।

nonameপুলিশ বলছে, ইচ্ছাকৃতভাবেই এ হামলা চালানো হয়েছে। তবে এখনই একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করার সময় আসেনি। পুলিশ কমিশনার রাসেল ব্যারেট বলেছেন, হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

এ বছরের জানুয়ারিতে মেলবোর্নের বুর্ক স্ট্রিট শপিংমলের সামনে গাড়ির ধাক্কায় নিহত হন চারজন। আহত হন ২০ জন। তাদের স্মরণে একটি স্তম্ভ তৈরির ঘোষণার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো।

পুলিশ জানিয়েছে, এই দুই ঘটনার কোনও যোগসাজশ তারা এখনও খুঁজে পাননি।

বৃহস্পতিবার দুপুরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ফ্লিন্ডার্সের ব্যস্ত রাস্তায় এ গাড়ি হামলা চালানো হয়। আহতদের চিকিৎসা দিচ্ছেন প্যারামেডিকরা। সূত্র: বিবিসি।