ফিলিপাইনে ফেরিডুবিতে নিহত ৫, উদ্ধার ২৫২

ফিলিপাইনে একটি ডুবন্ত ফেরি থেকে ২৫২ জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। ডুবে মারা গেছেন পাঁচজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

f-pherry-a-20171223

প্রতিবেদনে বলা হয়, বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার ডুবে যায় ফিলিপাইনের জাহাজটি। দেশটিতে প্রায়ই এমন নৌদুর্ঘটনা ঘটে। সেখানে প্রায় সাত হাজার দ্বীপ রয়েছে।

ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃতদের মধ্যে একজন অস্ট্রেলীয় ছিলেন। তার স্ত্রী ফিলিপাইনের।  

কোস্টগার্ডের মুখপাত্র ক্যাপ্টেন আর্ম ও বেলিও বলেন, তারা ২৫২ জনকে জীবিত উদ্ধার করেছেন। পাঁচজনের মরদেহ পেয়েছেন তারা।

বেলিও বলেন, আমরা নিখোঁজদের সন্ধান শুরু করবো। ফেরিতে ২৫৭ জন যাত্রী ছিল।

ফেরিডুবির খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরুর জন্য দ্রুত সেখানে ছুটে যায় কোস্টগার্ডের নৌকা ও সেনাবাহিনীর হেলিকপ্টার। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।