পাকিস্তানে বিস্ফোরণে ৩ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি দুর্গম এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিনজন সৈন্য নিহত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়

5a3f9244d5725প্রতিবেদনে বলা হয়, দেশটির সাতটি আধা-স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চলের একটি উত্তর ওয়াজিস্তানের গোলাম খান গ্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ওই অঞ্চলে পাকিস্তানি তালিবানসহ জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর যুদ্ধ চলছে।

পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, আধা সামরিক বাহিনীর সৈন্যরা ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছিল। গোলাম খানের ওই বিস্ফোরণে তিনজন সৈন্য নিহত হয়েছে। 

স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারাও বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। বিস্ফোরণের পর আফগান সীমান্তবর্তী ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বোমা বিস্ফোরণকারীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা।