পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে শনিবার সকালে বাসার ছাদ ধসে দুই তরুণ সহোদর নিহত হয়েছেন। পরে তাদের মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। নিহতদের একজনের বয়স ১৫ বছর। অন্যজনের বয়স ১২ বছর। দ্বিতল ভবনটির ভেতরে আটকা পড়েছেন তাদের মা-বাবা। তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভি।
উদ্ধারকর্মীরা বলছেন, জীর্ণ ছাদটি টিকে থাকার মতো অবস্থায় ছিল না।
এ ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ।
এর আগে গত অক্টোবরে লাহোরের সান্ডা এলাকায় আরেকটি দ্বিতল ভবন ধসে এক নারীর মৃত্যু হয়।