আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে ইরান। শনিবার ৫ দশমিক ১ মাত্রার ভূমিক্মপ আঘাত এনেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদর থেকে এসব তথ্য জানা যায়।
সারপোল যাহাব শহরের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান হোসেইন আজিজি জানিয়েছেন, শনিবার রাতের ভূমিকম্পে আহত আটজনকে শহরের ‘শোহাদা’ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, এ ভূমিকম্পে সারপোল যাহাব শহরের বেশ কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ১২ নভেম্বর সারপোল যাহাব শহরসহ ইরানের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে অন্তত ৬০০ জন নিহত ও ১২ হাজারের বেশি লোক আহত হয়েছিলেন।