রূপান্তরকামীদের অধিকারের সুরক্ষায় সর্বসম্মতভাবে একটি বিল পাস করেছে পাকিস্তানের সিনেট। বুধবার সিনেটে পাস হয় বিলটি। রূপান্তরকামীদের অধিকারের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের ক্ষমতায়নই এ বিলের উদ্দেশ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অন্যদের মতো রূপান্তরকামীরাও ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের জন্য নিবন্ধনের সুযোগ পাবেন। চাইলে তারা ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (এনএডিআরএ)-তে নিজেদের লিঙ্গ পরবর্তনের বিষয়টি লিপিবদ্ধ করতে পারবেন।
যে কোনও প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে রূপান্তরকামীদের ক্ষেত্রে বৈষম্য নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে প্রস্তাবিত আইনে।